সিলেটশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটের গোপাল ও বাবনা থেকে গ্রে*প্তা*র -৩

admin
মার্চ ১৩, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের দক্ষিণ সুরমা থানার বাবনা পয়েন্ট ও জালালাবাদ থানাধীন গোপাল থেকে মোটরসাইকেল চোর ও ছিনতাইকারীসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এ তথ্য জানায় সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বুধবার (১২ মার্চ) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ সুরমা থানাধীন সাধুরবাজার বাবুল মিয়ার কলোনীর ইসলাম উদ্দিন ও ফিরোজা বেগমের ছেলে মো. ফয়েজ তালুকদার (৩৩), খোজারখলা এলাকার আব্দুল হান্নান ও নেহার বেগমের ছেলে শিপলু আহমেদ (২৮) ও বরইকান্দি এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মাইদুল (৩৭)।

এদের মধ্যে ফয়েজের বিরুদ্ধে মহানগর পুলিশের বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরি ছিনতাইসহ ১৬টি, শিপলুর বিরুদ্ধে একই ধরনের অপরাধে ১২টি ও মাইদুলের বিরুদ্ধে একই ধরনের অপরাধে ৫টি অভিযোগ রয়েছে।

তাদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা (নং১০/১০/১/২৮/২৬/) দায়ের করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।