সিলেটশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটের আখালিয়া থেকে গ্রে*প্তা*র সাইফুর

admin
মার্চ ১৪, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের আখালিয়া নতুন বাজার থেকে মো. সাইফুর রহমান সাইফ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে জালালাবাদ থানাপুলিশ।

সাইফুর রহমান সাইফ জালালাবাদ থানার যোগীপাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং১৭/১৪/৩/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।