সিলেটবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

চার অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা

admin
এপ্রিল ১, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঝড়ের সঙ্গে দমকা বাতাস, বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি থাকতে পারে। সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। এসব অঞ্চলে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ ছিল।

বৃষ্টি ও ঝড়ের কারণে নৌ চলাচলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, তাই স্থানীয়দের সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।