সংক্রান্তে প্রেস রিলিজঃ
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/রফিকুল ইসলাম এর নেতৃত্বে ০২/০৪/২০২৬ইং তারিখ দিবাগত রাতে বিয়ানীবাজার থানাধীন পৌরসভাস্থ ফতেহপুর এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে ১৩০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ০৬ কেজি গাঁজা, ০৬ বোতল Signature মদ, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২,৩৩,৩০০/- টাকা সহ আব্দুর রহমান মনু(৪৭), পিতা-মৃত মুছব্বির আলী, সাং-ফতেহপুর
থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আব্দুর রহমান মনু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ১৪ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামী’কে অদ্য ০৩/০৪/২০২৬ইং তারিখ যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

