সিলেটসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে আগুন

admin
এপ্রিল ৬, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইটে কোনো ব্যত্যয় হয়নি।

রোববার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার প্রায় আধাঘন্টার মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আধাঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।