সিলেটবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

যে কারণে জ*রি*মা*না গুনল সিলেটের শাহজালাল হসপিটাল

admin
এপ্রিল ৮, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

নানান অনিয়মের প্রমাণ পাওয়ায় সিলেটের বেসরকারি শাহজালাল হসপিটালকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বুধবার (৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে। অভিযানে অংশগ্রহণ করে সিলেট জেলা প্রশাসন, সিলেট সিভিল সার্জন কার্যালয় ও মহানগর পুলিশের একটি দল।

জানা গেছে, নগরীর মধুশহীদ এলাকায় অবস্থিত শাহজালাল হসপিটালে প্রায়ই নানান অনিয়মের অভিযোগ পাওয়া যায়। কিছুদিন আগে এই হসপিটালে অপচিকিৎসায় এক শিশু মৃত্যুর অভিযোগে লঙ্কাকাণ্ড ঘটেছিল।

বুধবারও অভিযানের নানান অনিয়ম পাওয়া গেছে। এরমধ্যে আছে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চলার পাশাপাশি নির্মাণকাজ পরিচালনা, ওপারেশন থিয়েটারের রেজিস্ট্রি ঠিকমতো মেনটেইন না করা এবং শিক্ষার্থী দিয়ে নার্সিং কাজ চালানো।

এসব অভিযোগে সিলেট জেলা প্রশাসনের সহকারী কশিনার মো. তানভীর হোসেন সজিব হাসপাতাল কর্তৃপক্ষকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড ঘোষণা এবং তাৎক্ষনিক তা আদায় করেন।

তিনি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন।