সিলেটশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বহিষ্কার ইস্যু: রাজপথে আ*ন্দো*ল*নের হুঁ শি য়া রি ছাত্রদলের

admin
এপ্রিল ১১, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলে বহিষ্কার ইস্যুকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি।

বিনা নোটিশে এবং কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বহিষ্কারের দীর্ঘ সময় পার হলেও সাংগঠনিক পদ ফিরে না পাওয়ায় এবার কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সুয়েব আহমদ এবং সাধারণ সম্পাদক জামাল আহমদ সবুজ।

দীর্ঘদিন ধরে ধৈর্য ধারণের পর তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন- আলোচনার মাধ্যমে সম্মানজনক সমাধান না হলে রাজপথেই হবে এর চূড়ান্ত ফয়সালা।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) ছাড়াই হঠাৎ করেই এই দুই ছাত্রনেতাকে তাদের দায়িত্ব থেকে বহিষ্কার করে উপজেলা ছাত্রদল। এই আকস্মিক সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন এবং প্রতিবাদে রাজপথে নেমে আসেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দলের সিনিয়র নেতৃবৃন্দ দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সেই সময় নেতাকর্মীদের আশ্বস্ত করা হয়েছিল যে, খুব শিগগিরই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সুয়েব আহমদ ও জামাল আহমদ সবুজকে তাদের স্বপদে ফিরিয়ে আনা হবে। কিন্তু মাসের পর মাস পার হলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।