সিলেটশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

তেল নিয়ে তেলেসমাতি, ৫ প্রতিষ্ঠানকে জ রি মা না

admin
এপ্রিল ১৭, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেট বিভাগের বিভিন্ন স্থানে তেল নিয়ে তেলেসমাতি চলছেই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ ও র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের  অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।র‌্যাব জানায়, পণ্যে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে ভোজ্য তেল এবং গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজারের মো. আব্দুল আউয়ালকে ১০, প্রলয় পালকে ১০, মেসার্স নূর এন্টারপ্রাইজকে ৩, শায়েস্তাগঞ্জে মাসুদা হার্ডওয়্যারকে ১০ এবং রাতুল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।