সিলেটশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেট বিভাগজুড়ে বন্যার শ ঙ্কা

admin
এপ্রিল ২৪, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেট বিভাগের চার জেলাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। উজানে ভারতের পাহাড়ী অঞ্চলে ভারি বৃষ্টিপাত হওয়ায় সুরমা-কুশিয়ারাসহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে বন্যার এই শঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এক পূর্বাভাসে পাউবো জানিয়েছে, সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীসমূহের পানির সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অপরদিকে ভুগাই-কংস নদীসমূহের পানির সমতল স্থিতিশীল রয়েছে এবং নদীসমূহ প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে বিগত সাতদিন স্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। তবে আগামী সাতদিন (২৩ থেকে ৩০ এপ্রিল) সামগ্রিকভাবে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত সংঘটিত হতে পারে।সাতদিনে স্থানভেদে সর্বমোট ১৫০-৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীসমূহ (সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংস) এবং অন্যান্য উপ-নদীসমূহের পানির সমতল সপ্তাহের প্রথম ভাগে স্থিতিশীল থাকলেও সপ্তাহের শেষ ভাগে (২৮ এপ্রিল থেকে) বেড়ে নদীসমূহের কোথাও কোথাও প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।এতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোণার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে।