সিলেটশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে গাছে ঝু*ল*ছি*ল যুবতী, অতঃপর…

admin
এপ্রিল ২৫, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে নিখোঁজের ৫ দিন পর এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাউপুর গ্রামের ফরিদ আলীর বাড়ির পিছনের পুকুর পাড়ের জঙ্গলে গাছের সাথে ঝুলন্ত ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই যুবতী রাজমিনা বেগম (২২)। তিনি কাউপুর গ্রামের কৃষক রশিদ আলীর কন্যা।

 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টা থেকে রাজমিনা বেগমকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। এই ঘটনায় বিশ্বনাথ থানায় শুক্রবার (২৪ এপ্রিল) রাজমিনা বেগমের পিতা মেয়ে নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।পরে শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে কাউপুর গ্রামের ফরিদ আলীর চাচা মারফত আলী বাড়ির পেছনের পুকুর পাড়ের জঙ্গলে মুর্তা কাটতে গিয়ে পঁচা দূর্গন্ধ পান। এটা কিসের দূর্গন্ধ তা দেখার জন্য তিনি এগিয়ে গেলে দেখতে পান নিখোঁজ রাজমিনার লাশ ঝুলছিল। পরে লাশ দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন জড়ো হন। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আফিজ আলী বলেন, মঙ্গলবার রাজমিনা বেগম নিখোঁজ হয়। এব্যাপারে রাজমিনার পিতা শুক্রবার (২৪ এপ্রিল) থানায় একটি জিডিও দায়ের করেন। আজ স্থানীয়দের কাছ থেকে ঘটনাস্থলে এসে দেখতে পেলাম ‘লাশটি থেকে পঁচে দূর্গন্ধ বের হচ্ছে ও লাশে পোকা ধরেছে। চেনাও যাচ্ছে না।’

 

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।