সিলেটসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে পরিবহন শ্রমিকদের মধ্যে সং ঘ র্ষে আ*হ*ত- ৫

admin
এপ্রিল ২৭, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

 

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার পর কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. আশরাফুজ্জামান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সুনামগঞ্জের জগন্নাথপুর রুটে চলাচলকারী পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া না পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে জকিগঞ্জ-জাফলং রুট, মিতালি পরিবহন, হবিগঞ্জ এক্সপ্রেস এবং জগন্নাথপুর রুটের শ্রমিকরা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার শ্রমিক নেতা শাহজাহানকে ধাওয়া দেন সিলেট জকিগঞ্জ রুটের শ্রমিকরা। তারা জগন্নাথপুর রুটের শ্রমিকদের উপর হামলা করলে তাদের প্রতিহত করতে সংঘর্ষে জড়িয়ে পড়ে জাফলং রুটের শ্রমিকরা। পরে তাদের উপর হামলা করে মিতালি পরিবহণ ও হবিগঞ্জ এক্সপ্রেসের শ্রমিকরা। বহুমুখী এই সংঘর্ষে অন্তত ৫ থেকে ৬ জন শ্রমিক আহত হয়েছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। তাদের সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।এসময় একাধিক বাস ও বাসের কাউন্টার ভাঙচোর করা হয়েছে। ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। প্রায় দুই ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।