স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের অকাল মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টায় নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হবে।
সিলেট মহানগর তাঁতীদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও তাঁর রাজনৈতিক জীবনের ওপর আলোচনা করা হবে।
এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েস আহমদ ও সদস্য সচিব আমিনুল হক বেলাল বলেন, “জুনেল আহমদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী কর্মী। তাঁর অকাল মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।”
নেতৃবৃন্দ উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে মহানগর তাঁতীদলের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

