সিলেটরবিবার , ৩ মে ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে র‌্যাব-বিজিবির অভিযানে জব্দ ২৭ লাখ টাকার ভারতীয় মসলা

admin
মে ৩, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে র‌্যাব-৯ ও বর্ডার গার্ড বাংলাদেশ-৪৮ বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় মসলার চালান জব্দ করা হয়েছে।

রবিবার (৩ মে) রাত ২টার দিকে (শনিবার দিবাগত রাত) সিলেলেটের কোম্পানীগঞ্জ থানার হাই-টেক পার্ক সংলগ্ন এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এই মসলার চালান জব্দ করা হয়েছে।

এসময় চালানটি বহনকারী ট্রাকটিকেও আটক করা হয়। জব্দকৃত মসলার চালানটি ভারতীয় জিরার। পরিমাণ ৫ হাজার ৪০০ কেজি।

এ ঘটনার সাথে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান চলছে। জিরাগুলো জিন্দাবাজার কাষ্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।