সিলেটসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আ/গু/ণ, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রে/প্তা/র

admin
নভেম্বর ৯, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুণ দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাড়াষি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।

সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হল- হবিগঞ্জ সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক এপিপি আবুল কালাম (৫০), সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিক মিয়া (৪৫), গোপায়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া (৩৫), যুবলীগ নেতা আমিনুল ইসলাম (৪৭), পইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ছন্দু মিয়া (৫৬), লস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান (৬২) ও পইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এনাম মিয়া (৪৮)।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ জাহিদুল হক জানান- গত শনিবার দিবাগত রাতে শহরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় এনাম মিয়া, মান্নান মিয়া, ছন্দু মিয়া ও আমিনুল ইসলাম ও সোহেল মিয়া কারাগারে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল কালাম ও রফিক মিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা থাকায় তাদেরকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়।

ওসি বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।