সিলেটশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জরিমানার কবলে সোহান, হারিস রউফকে সতর্ক

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ২৮, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক:
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শুক্রবার ২৮ জানুয়ারির ম্যাচে মাঠে আম্পায়ারের সাথে তর্কে যুক্ত হয়ে শাস্তির মুখে পড়লেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে এ অধিনায়ককে আর্থিক জরিমানা ও পেসার হারিস রউফকে সতর্ক করা হয়েছে। মূলত কোড অব কন্ডাক্ট ভাঙার কারণেই এমন শাস্তি।

এক সংবাদ বিবৃতি দিয়ে বিসিবি জানিয়েছে, এ দুজনই লেভেল ১-এর কোড অব কন্ডাক্ট ভেঙেছেন। রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানকে তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং পাকিস্তানি গতি তারকা হারিস রউফকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে।

নুরুল ও রউফ দুজনেই বিসিবির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৮ ভঙ্গ করেছেন। যেখানে বলা হয়েছে, ম্যাচ চলাকালীন আম্পায়ারের কোনো সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করা যাবে না। ফলে সোহানের ডিসিপ্লিনারি রেকর্ডে যুক্ত হয়েছে ২ ডিমেরিট পয়েন্ট। সব মিলিয়ে তার ডিমেরিট পয়েন্ট হলো ৩। সোহান আর এক ডিমেরিট পয়েন্ট পেলেই এক ম্যাচ নিষিদ্ধ হবেন।

অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও প্রগিত রাম্বুকওয়েলা, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ ও চতুর্থ আম্পায়ার আলি আরমান রাজন দুজনের বিপক্ষে অভিযোগ দায়ের করেন। যা আমলে নিয়ে এ শাস্তি দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। তবে দুজনেই শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিকভাবে শুনানির প্রয়োজন পড়েনি।