সিলেটশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ২৮, ২০২৩ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আফছার উদ্দিন (৩২) নামে এক আনসার সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নাজির আহমেদ নামে আরো একজন। তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্ত¡র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফছার উদ্দিন বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফুলপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র।

মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আফসার উদ্দিন চট্টগ্রাম আনসার কার্যালয়ে কর্মরত ছিল বলে জানা গেছে। ওই সময় সে নোয়াপাড়ায় ট্রেনের টিকেট কেটে মোটর সাইকেল যোগে ফেরার পথে মুক্তিযোদ্ধা চত্বরে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহত আফসার উদ্দিন দুই কন্যা সন্তানের জনক।