সিলেটশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ২৮, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ থানার নয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন হিল্লোল রায়।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে তিনি কোম্পানীগঞ্জ থানায় যোগদান করেন। ওসি হিল্লোল রায় সদ্য সাবেক কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তীর স্থলাভিষিক্ত হলেন।

এর আগে তিনি বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ও গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ জানুয়ারি সিলেট জেলার এসপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বিয়ানীবাজার থানা থেকে কোম্পানীগঞ্জ থানায় বদলী করা হয়।

হিল্লোল রায় ৬ বার সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় ও ভালো কাজের প্রশংসনীয় স্বীকৃতিস্বরূপ ‘আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২১’ পেয়েছেন।

২০০৫ সালে তিনি বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পান। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়।