সিলেটমঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট-ঢাকা মহাসড়কে আবারও দুর্ঘটনা, নিহত ১

দৈনিক সিলেট কন্ঠ
জানুয়ারি ৩১, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট-ঢাকা মহাসড়কে কিছুতেই থামছে না লাশের মিছিল। এ মহাসড়কে আবারও ঘটেছে প্রাণঘাতি দুর্ঘটনা। এতে মারা গেছেন একজন।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে সিলেট-ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত গৌতম ঘোষ (৪০) মৌলভীবাজারের মসলিস কোয়ার্টার এলাকার প্রয়াত সুনীল ঘোষের ছেলে।

এ দুর্ঘটনায় আহত হয়েছে ছাদিয়া আক্তার নামে এক কিশোরী। সে ছাদিয়া ইসলাম উপজেলার দেবীপুর গ্রামের আহাদ মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, সোমবার সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অজ্ঞাত একটি গাড়ীর ধাক্কায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই পিকআপ চালক রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, এ ঘটনায় এক কিশোরী আহত হয়েছে।