সিলেটমঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বান্দরবানে ৫ জঙ্গি আটক, র‌্যাবের ৮ সদস্য গুলিবিদ্ধ

দৈনিক সিলেট কন্ঠ
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান প্র‌তি‌নি‌ধি:
বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় গোলাগুলির ঘটনায় র‌্যাবের ৮ সদস্য আহত হন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার জঙ্গি সদস্যরা একটি ক্যাম্পে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে জঙ্গি ও কেএনএফ সদস্যরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, এ সময় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ জঙ্গিকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। এ সময় জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন র‌্যাবের ৮ সদস্য। পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ৪ মাসে পাহাড়ে চলমান র‌্যাবের অভিযানে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৪৩ জঙ্গি ও কেএনএফ-এর ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাব।