সিলেটবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট বোর্ডে পাসের হার ৮১.৪০, জিপিএ ৫ পেয়েছে ৪৮৭১ জন

দৈনিক সিলেট কন্ঠ
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল অনুসারে, সিলেট বোর্ডে পাসের হার ৮১.৪০ এবং এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৭১ শিক্ষার্থী।

এবার পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন ১২ লাখ তিন হাজার ৪০৭ জন।

জানা গেছে, ঢাকা শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮৭.৮০, মোট জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১; চট্টগ্রামে ৭৮.৭৬, জিপিএ-৫ ১২ হাজার ৬৭০; রাজশাহীতে ৮১.৫৯, জিপিএ-৫ ২১ হাজার ৮৫৫; সিলেটে ৮১.৪০, জিপিএ-৫ ৪ হাজার ৮৭১; বরিশালে ৮৫.৯৫, জিপিএ-৫ ৭ হাজার ৩৮৬ জন।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয় চামেলী হলে শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

গত বছরের ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ তিন হাজার ৪০৭ জন। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

যেভাবে জানা যাবে ফলাফল
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।