সিলেটবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

স্বামীর ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর

দৈনিক সিলেট কন্ঠ
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধাক্কা দিয়ে স্ত্রী হত্যার অভিযোগে মতিয়ার রহমান কাচু (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের তেলিটারী পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। তিনি আদিতমারী গ্রামের বাসিন্দা। নিহতের নাম জাহানারা বেগম (৪৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে অভিমান করে রাতে না খেয়ে ঘুমান গৃহবধূ জাহানারা বেগম। সকালেও অভিমানে কিছু খাননি এবং কাজকর্ম করেননি। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী মতিয়ার রহমান কাচু স্ত্রীকে জোরে ধাক্কা দেন। এতে গর্তে পড়ে গেলে গুরুতর আহত হন তিনি। পরে পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হহাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মতিয়ার রহমান কাচুকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

আটক স্বামী বলেন, মেয়ের সঙ্গে অভিমান করে রাত থেকে কিছু খায়নি জাহানারা। সকালে কাজে ডাকলে সেটাও করেনি। তাই রাগের মাথায় একটা ধাক্কা দেই। এতে গর্তে পড়ে মারা গেছে। তাকে মারার জন্য ধাক্কা দেইনি।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম রফিক বলেন, ওই নারীর গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।