সিলেটরবিবার , ৫ মার্চ ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

কঠিন কাজটাই করলেন বিলি

admin
মার্চ ৫, ২০২৩ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে তারকাদের অম্ল-মধুর সম্পর্ক। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেমন তাঁদের ভক্তদের আরও কাছাকাছি নিয়ে এসেছে, তেমনি মুখোমুখি করেছে অনেক নেতিবাচক বিষয়েরও। সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপের শিকার হয়ে অনেক তারকাকে চিকিৎসা পর্যন্ত নিতে হয়েছে। গত সপ্তাহে সামাজিক মাধ্যম থেকে বিরতির ঘোষণা দিয়েছেন সেলেনা গোমেজ। এবার অ্যাকাউন্টই মুছে দিলেন আরেক গায়িকা বিলি আইলিশ। খবর সিএনএন

সম্প্রতি ‘কোনান ওব্রায়ান নিডস আর ফ্রেন্ড’ পডকাস্টে হাজির হয়েছিলেন বিলি আইলিশ। প্রচারের আগে মুক্তি পাওয়া অনুষ্ঠানের একটি চুম্বক অংশ প্রকাশ্যে এসেছে। সেখানেই বিলিকে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে কথা বলতে শোনা গেছে। গ্র্যামিজয়ী এই গায়িকা জানান, ফোনে থাকা সামাজিক যোগাযোগমাধ্যমের সব অ্যাপই তিনি মুছে দিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরেই ইনস্টাগ্রামে অনিয়মিত ছিলেন বিলি। এই ঘোষণায় বোঝা গেল, সেটা ছিল নিজেকে গুটিয়ে নেওয়ার প্রস্তুতি।
গায়িকা বলেন, ‘এসব (সামাজিক মাধ্যম) আর দেখি না, তাই সব অ্যাপ মুছে দিয়েছি।’