সিলেটবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটের ৮ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন

admin
মার্চ ১৬, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
ছোট দু-একটি অপ্রীতিকর ঘটনা আর ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতার মধ্যদিয়ে সিলেট সদর ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

তবে বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কোথাও ঘটেছে বলে খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সিলেট সদরের তিনটি ও ফেঞ্চুগঞ্জের পাঁচটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নগুলো হচ্ছে- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ।

এসব ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ১৯৯ প্রার্থী লড়াই করেন। ভোটগ্রহণ শেষে চলছে গণনা। গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল।

এদিকে, মামলা সংক্রান্ত জটিলতায় সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শুধু মেম্বার পদে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। অবশ্য চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ হয়।