সিলেটরবিবার , ২৬ মার্চ ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

খালার দাফন শেষে ফেরার পথে প্রাণ গেল ২ সহোদরের

admin
মার্চ ২৬, ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:
খালার দাফন শেষে বাড়ি ফেরা হলো না ২ সহোদর ভাইয়ের। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভাটিপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও এক্সেভেটর বহনকারী লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।

নিহত আব্দুল মঈন (৬৫) ও তাজ উদ্দিন (৪৫) বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত ছিলাপাঞ্জা গ্রামের মৃত কালাই উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার উজিরপুর গ্রামে খালার দাফন শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন আব্দুল মঈন ও তাজ উদ্দিন। ভাটিপাড়া নামক স্থানে এসে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আপন ২ সহোদর প্রাণ হারান এবং চালকসহ অপর ৩ যাত্রী গুরুতর আহত হন।

ঘটনাটি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব।