সিলেটমঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন তফসিল ঘোষণা

admin
এপ্রিল ১১, ২০২৩ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ৩০ এপ্রিল যাছাই বাছাই, ৮ মে প্রত্যাহারের শেষ দিন। ৯ মে প্রতীক বরাদ্দ ও ২৫ মে ভোট গ্রহণ।

জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল পাওয়া গেছে। ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত গত বছরের ২ নভেম্বর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৮ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ২৬ ডিসেম্বর তিনি মৃত্যু বরন করলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শুন্য হয়। তফসিল অনুযায়ী ২৫ মে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।