সিলেটশনিবার , ২৯ এপ্রিল ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ট্রেনে কাটা পড়ে কমলগঞ্জে নারীর মৃত্যু

admin
এপ্রিল ২৯, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

কমলগঞ্জ প্রতিনিধি:
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শনিবার সকালে উপজেলা প্রশাসনসংলগ্ন রেল লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ৮টার দিকে ভানুগাছ রেলস্টেশনে প্রবেশের আগে কমলগঞ্জ উপজেলা প্রশাসনসংলগ্ন রেল লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

 

ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমদ বলেন, দুর্ঘটনার বিষয়টি শ্রীমঙ্গলের রেলওয়ে থানা-পুলিশ জানানো হয়েছে। রেলওয়ে থানার পুলিশ সদস্যরা এসে লাশটি উদ্ধার করবেন।