সিলেটবৃহস্পতিবার , ৪ মে ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জলিল হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৭

admin
মে ৪, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে চাঞ্চল্যকর জলিল মিয়া হত্যা মামলার চার আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে জুড়ী থানার পুলিশ। বৃহস্পতিবার দিরাই ও বড়লেখা থানা এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জুড়ী থানায় চাঞ্চল্যকর জলিল মিয়া হত্যা মামলার (মামলা নং-০৪, তারিখ-১৫.৪.২৩ খ্রিঃ) তদন্ত কর্মকর্তা এস আই অঞ্জন কুমার দাস এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন প্রত্যন্ত হাওরাঞ্চলের হাতিয়া গ্রামে অভিযান চালায়।

এ সময় হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী ছিনু মিয়া, সুমন মিয়া, রাসেল মিয়া ও পারুল মিয়াকে গ্রেফতার করা হয়। একই সাথে জুড়ী থানার এস আই ফরহাদ মিয়ার নেতৃত্বে অপর একটি দল মৌলভীবাজার জেলার বড়লেখা থানা এলাকায় অভিযান চালিয়ে ৪টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করে।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন জানান- ১৪ এপ্রিল সন্ধ্যা ৭ টায় জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ চাটেরা গ্রামে জমি ও মসজিদের টাকার হিসাব নিয়ে সৃষ্ট হামলায় গ্রামের সখাদ মিয়ার পুত্র জলিল মিয়া (৬০) নিহত হন।

এ ঘটনায় ইতিপূর্বে ২ জন আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালতে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।