সিলেটসোমবার , ২৯ মে ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে ২৪ কেজি গাঁজা নিয়ে নারীসহ আটক তিন

admin
মে ২৯, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে ২৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। রোববার (২৯ মে) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-৯।

আটককৃতরা হলেন- মোছাঃ রোহেনা (৩০), আক্কাছ (৪২), মোঃ সাগর মিয়া (২১)।

আইনগত ব্যবস্থা গ্রহণে আটককৃতদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯।