সিলেটবৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

কোম্পানীগঞ্জে বেপরোয়া বাস ঢুকে গেল ফিলিং স্টেশনে

দৈনিক সিলেট কন্ঠ
সেপ্টেম্বর ৮, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহা সড়কে সাদাপাথর পরিবহনের বাস দুর্ঘটনায় ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকার শাহপরান ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাস রাস্থা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের ভেতর ঢুকে পড়ে। এতে বাসে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হোন। তাদের মধ্যে ২ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। নিউজ লেখা পর্যন্ত আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাদাপাথর পরিবহনের বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।