সিলেটসোমবার , ২ অক্টোবর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

গণ ধর্ষণ মামলার মূলহোতা বিমানবন্দরে আটক

admin
অক্টোবর ২, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধ :
বিদেশ পালিয়ে যাওয়ার সময় মাধবপুরে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ মামলার আসামী মাজহারুল ইসলাম (৩৫)কে বিমানবন্দর ইমিগ্রেশনে পুলিশ আটক করেছে।

রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকা থেকে তাকে আটক করা হয়। মাজহারুল ইসলাম উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের ফালু মিয়ার ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়।

এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

এই মামলার এজাহারভুক্ত আসামী মাজহারুল ইসলাম গ্রেপ্তার এড়াতে গোপনে বিদেশ পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে এবং তাকে আনতে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে।