সিলেটরবিবার , ১৫ অক্টোবর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ফেঞ্চুগঞ্জে রেল ক্রসিংয়ে পারাবত কেড়ে নিলো আওয়ামী লীগ নেতার প্রাণ

admin
অক্টোবর ১৫, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আব্দুস শহিদ (৪৫) নামে একজন মারা গেছেন। তিনি সিলেটের জকিগঞ্জের দক্ষিণ খলাছড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

রবিবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিং পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস শহিদ জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পেশায় তিনি একজন এলজিইডি ঠিকাদার।

জানা যায়, রোববার দুপুরে ফেঞ্চুগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে সিলেট ফিরছিলেন আব্দুস শহিদ। দেড়টার দিকে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর রেল ক্রসিং পয়েন্ট অতিক্রমের সময় সিলেটগামী পারাবত তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও পায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শী ইলাশপুর এলাকার আলিমুল ইসলাম জানান, রেল ক্রসিং পয়েন্টে কোনো গেটম্যান ছিলেন না। গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। দুঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।