সিলেটবুধবার , ১৮ অক্টোবর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

১০ প্রকল্প উদ্বোধন ও ৭ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

admin
অক্টোবর ১৮, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ১০টি প্রকল্প উদ্বোধন ও সাতটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ অক্টোবর) ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যে আয়োজিত শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ পদক প্রদান ও শেখ রাসেল দিবস-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্পাদিত ‘স্মরণে আবরণে শেখ রাসেল’ বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে শেখ রাসেল পদক-২০২৩ ও স্মার্ট বাংলাদেশ-২০২৩ পুরস্কার প্রদান করেন তিনি।