সিলেটমঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট-তামাবিল সড়কে সকালেই প্রাণ গেল দুজনের

admin
অক্টোবর ২৪, ২০২৩ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর।

তিনি জানান- একটি পিকআপে করে কিছু পর্যটক শাহজালাল মাজার জিয়ারত শেষে জাফলং-এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সকাল ৯ টার দিকে কাটাগাঙ নামক স্থানে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হযন। এ ঘটনায় দশজন আহত হয়েছেন।

নিহতদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতদের উদ্ধার করতে হাইওয়ে ও থানাপুলিশ এবং ফায়ার সার্ভিস টিম কাজ করছে।