সিলেটরবিবার , ২৯ অক্টোবর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বাবার পক্ষে মরণোত্তর ডিগ্রি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

admin
অক্টোবর ২৯, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বিশেষ সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধুর পক্ষে এ ডিগ্রি গ্রহণ করেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর পক্ষে এ সনদ বুঝে পাওয়ার জন্য সই করেন তিনি।

রোববার বেলা ১১টায় শুরু হওয়া বিশেষ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী বঙ্গবন্ধুকে এ ডিগ্রি দেওয়া হয়। ডিগ্রি প্রদানের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এর আগে বেলা ১০টা ৫৮ মিনিটে তিনি সমাবর্তনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীকে করতালির মাধ্যমে বরণ করে নেন।

বেলা ১১টার দিকে জাতীয় সংগীত পাঠের পর সমাবর্তনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তনের উদ্বোধনের ঘোষণা দেন।