সিলেটমঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দক্ষিণ সুরমার বাইপাসে বাসে আগুন দেওয়ার চেষ্টা, ভাঙচুর

admin
অক্টোবর ৩১, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার গালিমপুর এলাকায় চান্দাইমুখীর রাস্তার মুখে বাইপাস সড়কে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে পিকেটাররা। এসময় গাড়িটিতে ভাঙচুরও চালায় তারা।

তবে বাসের যাত্রীরা গাড়ির টায়ারে লাগা আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পিকেটাররা পালিয়ে যায়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।