সিলেটমঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ফেলে আগুন, দক্ষিণ সুরমায় দুজন আটক

admin
অক্টোবর ৩১, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
দক্ষিণ সুরমার অতিরবাড়িতে সিলেট-ঢাকা মহাসড়কে রাস্তায় গাছ ফেলে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

এর আগে সকাল ৮টার দিকে দক্ষিণ সুরমার গালিমপুর এলাকায় চান্দাইমুখীর রাস্তার মুখে সিলেট-ঢাকা বাইপাস সড়কে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে পিকেটাররা। এসময় গাড়িটিতে ভাঙচুরও চালায় তারা।

তবে বাসের যাত্রীরা গাড়ির টায়ারে লাগা আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পিকেটাররা পালিয়ে যায়।

এছাড়া দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা।