সিলেটমঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে খোলা হলো ‘কন্ট্রোল রুম’

admin
অক্টোবর ৩১, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
তিন দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে জামায়াত-বিএনপি। সোমবার দিবাগত ১২টা থেকে এ অবরোধ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌ-পথ বন্ধ করে রাখার ঘোষণা দিয়েছে অবরোধকারী।

উদ্ভূত পরিস্থিতিতে ৩ দিনের জন্য সিলেটে আইনশৃঙ্খলা রক্ষার সমন্বয়ের লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ে কনট্রোল রুম খোলা হয়েছে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা পরিলক্ষিত হলে অথবা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনো মতামত থাকলে মঙ্গল থেকৈ বৃহস্পতিবার পর্যন্ত এই কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের ফোন নাম্বার হচ্ছে- ০১৯৭৯ ০৬৭৪৫৪।