সিলেটবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে আবাসিক হোটেলে মিললো লাশ

admin
নভেম্বর ২, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের মেন্দিবাগ এলাকার হোটেল আল-সালিমের একটি কক্ষ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে কোতোয়ালি থানাপুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

এর আগে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। নিহত ব্যক্তির নাম নিপুন বাবু (৪৮)।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি বলেন- হোটেল কর্তৃপক্ষের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে হোটেল আল-ছালিমের ৩৪০ নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। রাতের কোনো এক সময় তিনি মারা গেছেন।

বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি আলী মাহমুদ।