সিলেটশুক্রবার , ৩ নভেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ঢাকায় পুলিশ সদস্য হত্যা মামলায় সিলেট থেকে গ্রেফতার যুবদল নেতা

admin
নভেম্বর ৩, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
গত ২৮ অক্টোবর ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মহাসমাবেশ চলাকালে পুলিশ সদস্য আমিরুল ইসলাম হত্যা মামলায় আনসার উদ্দিন নামে এক যুবদলের নেতাকে গ্রেফতার করছে র‍্যাব-৯। পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার আনসার উদ্দিন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে সিলেট থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯।

দুপুরে এ তথ্য জানান র‍্যাব মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

আ ন ম ইমরান খান বলেন, ‘আনসার উদ্দিন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি। আনসার উদ্দিন পুলিশ হত্যা মামলার ৮৫ নম্বর এজাহারভুক্ত আসামি।’