সিলেটবুধবার , ৮ নভেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

লাউয়াছড়ায় ইঞ্জিন বিকল, ২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

admin
নভেম্বর ৮, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় আজ চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দুর্বল থাকার কারণে বিকল হয়ে প্রায় দুই ঘণ্টার মতো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।

বুধবার (৮ নভেম্বর ) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি উঁচু এলাকায় ঢোকার পর ইঞ্জিন দূর্বল হয়ে হয়ে পড়ে। পরে বিকল হওয়া ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আনা হলে সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়ন্তিকা একপ্রেস এর ইঞ্জিন এনে পাহাড়িকা এক্সপ্রেসকে রশিদপুর নিয়ে যাওয়া হয়। লাউয়াছড়া এলাকা উঁচু থাকায় ট্রেন চলতে পারেনি। সমতল এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস স্বাভাবিকভাবে চলতে পারে। ট্রেনটি সরানো হলে বেলা পৌনে ২টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।