সিলেটবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

রবি-সোমবার ফের ৪৮ ঘণ্টা অবরোধে র ডাক বিএনপির

admin
নভেম্বর ২৩, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে ফের আগামী রবি এবং সোমবার সারাদেশে টানা ৪৮ ঘণ্টা (রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত) অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বিকালে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

২৮ অক্টোবরে বিএনপির মহাসমাবেশে হামলার পরদিন হরতালসহ ষষ্ঠ দফার সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করে দলটি। বৃহস্পতিবার ষষ্ঠ দফার দ্বিতীয় দিনের মতো সারাদেশে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।