সিলেটমঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট-৬ জাতীয় পার্টির মনোনয়ন পেলেন সেলিম উদ্দিন

admin
নভেম্বর ২৮, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন।

সোমবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এই ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব মুক্তিযোদ্ধা মুজিবুর হক চুন্নু এমপি।
জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক উপদেষ্টা সেলিম উদ্দিন সিলেট-৬ আসনে নির্বাচনকে সামনে রেখে জনসভা, মতবিনিময় সভা ও ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের দায়িত্বশীল পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেলিম উদ্দিন বলেন, আমি সিলেট ৬ আসনের জাতীয় পার্টির নেতা-কর্মীকে নিয়ে মাঠে নেমেছি। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাবাসীর সেবা করতে চাই। আমাকে সেবা করার সুযোগ দিতে সকলের সহযোগিতা কামনা করতেছি।