সিলেটসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিয়ানীবাজারে আধা কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

admin
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ হেলাল উদ্দিন (৫৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ৯টায় পৌরশহরের নয়াগ্রামস্থ কিচেন মার্কেটের মোরগ গলি থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রাম এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

থানা পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর এর নির্দেশনায় এসআই আব্দুর রহিম এর নেতৃত্বে একদল পুলিশ বিয়ানীবাজার পৌরসভা এলাকার নয়াগ্রামস্থ কিচেন মার্কেটের মোরগের গলি থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ (যার মূল্য অনুমান দশ হাজার টাকা) হেলাল উদ্দিনকে আটক করা হয়।