সিলেটসোমবার , ৪ মার্চ ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় তরুণ নিহত: ট্রাক চালক আটক

admin
মার্চ ৪, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার-বারইগ্রাম সড়কের জলঢুপ এলাকায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহি এক তরুণ নিহত হয়েছেন। এমরান আহমদ (২৪) নামের ওই তরুণ বড়লেখা উপজেলার কাটালতলী এলাকার খলাগ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি মোটর সাইকেলযোগে বিয়ানীবাজার থেকে নিজ বাড়ি বড়লেখা ফিরছিলেন।

সোমবার বিকাল ৪টার দিকে জলঢুপ-কিছমত এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক ট্রাকসহ (চট্র-ট-১১-৯৬৯৫) চালক মো: হাসান (৩৫) কে আটক করেছে। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে। তবে তিনি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় বসবাস করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, ঘাতক ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত তরুণের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।