সিলেটসোমবার , ৮ জুলাই ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

admin
জুলাই ৮, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের দুই কিলোমিটার দূরের খাকচক এলাকার কমলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি। এছাড়া কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তাও জানা যায়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশগুলো ফাঁড়িতে নিয়ে আসেন নরসিংদী রেলওয়ে পুলিশ।

রায়পুরা থানার এসআই মো. হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশগুলো নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।