সিলেটসোমবার , ১৫ জুলাই ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ঢামেকে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

admin
জুলাই ১৫, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের পর ঢাকা মেডিকেলের সামনে উভয়পক্ষে সংঘর্ষ হয়েছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে শিক্ষার্থীদের বিপরীতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, ঢাকা জেলা উত্তরের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও অসংখ্য ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে সোমবার দুপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে রাজু ভাস্কর্য ও টিএসসি দখলে নিয়েছে ছাত্রলীগ।

এর আগে তাদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকাল সোয়া ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটলে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে দুপক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।ছাত্রলীগ অভিযোগ করেছে, সাধারণ শিক্ষার্থীরা তাদের ওপর আগে হামলা চালিয়েছে।

অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ছাত্রলীগ তাদের ওপর প্রথম হামলা চালিয়েছে। এ হামলায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।