সিলেটরবিবার , ১৮ ডিসেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

নাট্যকর্মী মাহবুবুর রহমানকে হত্যা চেষ্টা

admin
ডিসেম্বর ১৮, ২০২২ ২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজারের পরিচিত নাট্যকর্মী মো: মাহবুবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে উগ্র ইসলামপন্থিরা। সিলেট শহরের শহীদ মিনারে নাটক মঞ্চস্থ করে বাড়ি ফেরার পথে রবিবার রাতে তার উপর এ হামলা চালানো হয়। তিনি উপজেলার মুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের মো: হাবীবুর রহমানের ছেলে। স্থানীয় একাধিক নাট্য সংগঠনের সাথে সক্রিয়ভাবে তিনি জড়িত।

জানা যায়, সিলেট শহরের টার্মিনাল এলাকা থেকে অন্যান্য যাত্রীর সাথে সিএনজি অটোরিক্সায় করে বাড়ি ফিরছিলেন মাহবুবুর। রাত ৮টার দিকে তাদের বহনকারী অটোরিক্সাটি চারখাইয়ে পৌঁছালে এর গতিরোধ করেন পাজামা-পাঞ্জাবী আর টুপি পরিহিত ৭-৮জনের একটি গ্রুপ। এ সময় তারা নারায়ে তাকবির-আল্লাহু আকবার শ্লোগান দিয়ে মাহবুবুরকে অটোরিক্সা থেকে টেনে-হিচঁড়ে নামিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে মারধর করতে থাকেন। একপর্যায়ে বিয়ানীবাজারমুখি একটি যাত্রীবাসী বাসে দৌড়ে ওঠে প্রাণ রক্ষা করেন তিনি।

নাট্যকর্মী মো: মাহবুবুর রহমান জানান, বিয়ানীবাজারে পৌঁছার পর প্রথমে থানায় গিয়ে বিষয়টি মৌখিকভাবে জানান তিনি। কিন্তু এ সময় থানার কতর্ব্যরত ডিউটি অফিসার তার কথা শুনতে তেমন আগ্রহী ছিলেননা। উপায় না দেখে তিনি অফিসার ইনচার্জের সাথে সাক্ষাৎ করতে চাইলেও ব্যর্থ হন। পরে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে গিয়ে চিকিৎসা নেন। বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার রায় এ বিষয়ে কিছু জানেননা বলে মন্তব্য করেছেন।