সিলেটরবিবার , ৪ আগস্ট ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

মিরপুরে প্রায় ১০ আন্দোলনকারী গুলিবিদ্ধ

admin
আগস্ট ৪, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

মিরপুর প্রতিনিধি:
একদফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। কর্মসূচি সফল করতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয় আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে সংঘর্ষ শুরু হয় মিরপুর ১০ নম্বর এলাকায়।

এ সময় ১০ আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ককটেল নিক্ষেপের কারণেও আহত হয়েছেন অনেকেই।

আহতরা ইসলামি ব্যাংক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আওয়ামী লীগের সমাবেশ থেকে গুলি করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।