সিলেটরবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জৈন্তাপুরে যৌথবাহিনীর অভিযান, পালালো অপরাধীরা, ফেলে গেল টাকা ও মদ

admin
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর সংবাদদাতা:
জৈন্তাপুরে যৌথবাহিনীর অ ভি যা ন, পালালো অ প রা ধী রা, ফেলে গেল টাকা ও ম দ সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় নগদ টাকা ও মদ উদ্ধার করেছে যৌথ বাহিনী ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি গেইট সংলগ্ন চা-বাগান এলাকায় এ অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর জৈন্তাপুর ক্যাম্পের ক্যাপ্টেন সেকেন্ড লেফট্যানেন্ট কর্নেল মোস্তাফিজুর রহমান ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম।

পুলিশ সূত্র জানায়, যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে মোকামপুঞ্জি চা-বাগান এলাকায় মাদকের আসরে অভিযান চালায়।

অভিযানকালে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নগদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা ও ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম।