সিলেটশনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

চোরাই পশু-পণ্যের আরেকটি বড় চালান জব্দ করেছে বিজিবি

admin
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ সংবাদদাতা:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ৫০ লক্ষ টাকার ভারতীয় গরু ও চিনিসহ বিভিন্ন চোরাই পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব পশু ও পণ্য জব্দ করা হয়।

৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানান- গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ বিওপি টিম সিলেট এবং সুনামগঞ্জ জেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৮৭০ কেজি ভারতীয় চিনি, ক্রিম ১ হাজার ৭১ পিস, গরু ৮টি, চা-পাতা ১২০ কেজি, জিরা, মোটরসাইকেল, ডেরোবিন ক্রিম এবং বাংলাদেশি শিং মাছ ৪০৫ কেজি জব্দ করে। এসময় অবৈধভাবে পাথর উত্তোলনকারী বারকি নৌকাও আটক করা হয়।

এসবের আনুমানিক মূল্য-৫০ লক্ষ ৯২ হাজার ৪২০ টাকা।

পরে জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা দেয় বিজিবি।